সিলেটে আটক নাইজেরিয়ান নাগরিক ২দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুক মিয়ার সাথে প্রতারণার অভিযোগে আটক নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকা ওনিজিউয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার শাহপরাণ (র.) থানা পুলিশ আটক ঐ বিদেশীকে আদালতে হাজির করলে সিলেট মহানগর ১ম আদালতের বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার সিলেট-ঢাকা মহাসড়কের হোটেল হাইওয়ে ইন থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে প্রতারণা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুক মিয়ার প্রায় পৌনে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
শাবির ওই অধ্যাপক এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে শাহপরান থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed