Main Menu

ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে ইমন সূত্রধর নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাদীপুর ইউনিয়নের লামাগাভুরটেকি গ্রামের লিটন সূত্রধরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সবার অলক্ষ্যে বাড়ির পাশের ডুবায় পড়ে গিয়ে তার এই মৃত্যুর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রঞ্জু কুমার সূত্রধর।

ইমনের বাবা লিটন সূত্রধর বলেন, আজ ছেলেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি করেছিলাম। কিন্তু বিদ্যালয়ের পড়া শুরুর আগেই সে আমাদের ছেড়ে চলে গেল।

Share





Related News

Comments are Closed