Main Menu

ফেঞ্চুগঞ্জে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউপির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোট গ্রহন শেষে শুরু হয়েছে গণনা।
এর আগে সকাল ৮টায় উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টার মধ্যেই প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাঁড়াতে দেখা যায়।
দীর্ঘ ১৫ বছর পর এ্ উপজেলার ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ অনুস্টিত হয়। একই সাথে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে লড়াই হয়েছে মূলত নৌকা ও ধানের শীষের মধ্যে। নির্বাচনকে নির্বিঘœ করতে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ২২৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৭২ হাজার ৫৯২। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ৪০৯ জন এবং মহিলা ভোটার ৩৬ হাজার ১৮৩ জন।
নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনের মোট কেন্দ্র সংখ্যা ৪৫টি। এর মধ্যে ১৫টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ এবং বাকি ৩০টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের জন্য ৫ ইউনিয়নে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। এছাড়া, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচন চলাকালে সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্রে ২ জন অফিসারসহ ৭ জন পুলিশ সদস্য এবং ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি প্রবাসী প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন।

Share





Related News

Comments are Closed