মৌলভীবাজারে কলেজ ছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে তাসকিরা হক তান্নি (২৪) নামে এক কলেজ ছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ মার্চ) রাতে উপজেলার গোপালনগর রেল ক্রসিং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তান্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বুধবার রাতে গোপালনগর রেললাইনের উপর এক নারীর খণ্ডিত লাশ পড়ে আছে এমন খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ফাইল, বোরকা, জুতা ও মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত ফাইল থেকে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
প্রাথমিকভাবে তাসকিরা হক তান্নিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান নজরুল ইসলাম।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed