গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাবরিনা আক্তার জানান, বেলা সোয়া ১১টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed