ঢাকায় বিএনপির সমাবেশ স্থগিত, সিলেটে হবে ১০ এপ্রিল
বৈশাখী নিউজ ডেস্ক : খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে সোহ্রাওয়ার্দী উদ্যানে পূর্ব-ঘোষিত আজ বৃহস্পতিবারের জনসভাটি স্থগিত করেছে বিএনপি। পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচিটি স্থগিত করেছে দলটি।
একই দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ ও প্রতিবাদ কর্মসূচিসহ তিনটি বিভাগীয় শহরে জনসভার তারিখ ঘোষণা করেছে।
আগামী ১লা এপ্রিল সারা দেশে লিফলেট বিতরণ ও ৩রা এপ্রিল প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।
৪ঠা এপ্রিল রাজশাহী ও ৭ই এপ্রিল বরিশাল জনসভা করবে বিএনপি।
সিলেটে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে ১০ই এপ্রিল।
গতকাল বুধার বিকালে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এসব কর্মসূচি ঘোষণা করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed