লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ মার্চ পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ‘লন্ডন বাংলা প্রেসক্লাব’ এর বার্ষিক সাধারণ সভা এবং বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে প্রবাস থেকে মুক্তিযুদ্ধে যারা বিশেষ অবদান রাখেন, তাদের ৫ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয।
লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশার সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বার্ষিক রিপোর্ট পেশ করেন প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের ও আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের ট্রেজারার আ স ম মাসুম।
পরে পঠিত রিপোর্টের উপর প্রশ্নোত্তর পর্ব চলে। এতে ক্লাবের অনেক সদস্যরা প্রেসক্লাবের বিভিন্ন কর্মতৎপরতার প্রশংসা করেন। অনেক সদস্য ক্লাবের অফিস নিয়ে সর্বশেষ অগ্রগতি কথা জানতে চান এবং প্রেসক্লাবের উন্নতির লক্ষ্যে ইতিবাচক নানা পরামর্শ দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এতে মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাস থেকে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালনকারী ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ্ব জিল্লুল হক, রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, কমিউনিটি সংগঠক শামসুল আলম চৌধুরী ও বিশিষ্ট নারী সংগঠক ফেরদৌস রহমান ও ডক্টর মোস্তাফিজ রহমান। অনুষ্ঠানে সম্মাননা পদক হাতে তুলে দেন আমন্ত্রিত অতিথি ও ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ । অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অতিথিরা মুক্তিযুদ্ধে তাদের কর্মতৎপরতার স্মৃতিচারণ করেন ।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ক্লাবের সিনিয়র সদস্য টিভি প্রেজেন্টার উর্মি মাজহারের পরিচালনায় ক্লাবের নির্বাহী সদস্য রুপি আমিন, সাবেক সেক্রেটারী এম এ সাত্তার, কণ্ঠশিল্পী ফজলুল রহমান বাবু, লাবনী বড়ুয়া ও পলি রহমানের পরিবেশনায় চলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনি বক্তব্য রাখেন প্রেসক্লাব এর সহ-সভাপতি মাহবুব রহমান।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed