সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভা উপ নির্বাচনের আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৩ ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলবে। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর মেয়ার আয়ুব বখত জগলুলের মৃত্যুতে এ পৌর সভায় ফের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচিত হন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।
উল্লেখ্য চলতি বছরের ১ ফেব্রুয়ারী পৌর মেয়র আয়ুব বখত জগলুল মৃত্যু বরণ করায় এ পদটি শুন্য হলে নির্বাচন কমিশন গত ১৯ ফেব্রুয়ারী তফশীল ঘোষনা করে আজ ২৯ মার্চ ভোট গ্রহন করছেন।
আজ এ উপ-নির্বাচনে ৪২ হাজার ৩২২ জন ভোটার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৩ কেন্দ্রে প্রদানের মাধ্যমে তাদের নতুন পৌর অভিভাবক বেচে নেবেন। ভোটারদের মধ্যে মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯, মহিলা রয়েছেন ২১ হাজার ১৭৩ জন।
এদিকে মঙ্গলবার মধ্যরাত থেকে টানা এক মাসের প্রচারণা শেষে আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলছে।
পৌর নির্বাচরেন প্রতিদ্বন্ধিতা করছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকে নাদের বখত, বিএনপির দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীকে দেওয়ান সাজাউর রাজা সুমন, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন সেট প্রতীকে দেওয়ান গণিউল সালাদীন প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে তিন প্রার্থীই পৌর সভার উপ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে বলে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের নিকট পৃথক পৃথক ভাবে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখ্ত বললেন,‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করেই নির্বাচন কমিশন সরকারের ভাবমূর্তি রক্ষা করবে। কোন কেন্দ্রকেই আমি ঝুঁকিপূর্ণ মনে করছি না। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে। উৎসবমুখর পরিবেশে নাগরিকরা ভোট দেবেন।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন বৃহস্পতিবার সকালে বলেন প্রতিটি ভোট কেন্দ্রে একজন ইন্সপেক্টর (ওসি) পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে ৬ জন পুলিশ এবং পুরুষ-মহিলাসহ ১২ জন আনসার সদস্য দায়িত্বপাল করছে। এছাড়াও পুলিশ, এপিবিএন, ব্যাটলিয়ান আনসার সদস্যদের সমন্বয়ে মোবাইল টিম রয়েছে ৮টি, স্ট্রাইকিং ফোর্স রয়েছে ১টি, ২ প্লাটুন বিজিবি এবং র্যাব এর ৩ টি টিম সকাল থেকেই দায়িত্বপালন করছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষে ৮ টি মোবাইল টিমের সঙ্গে ৮ জন ম্যাজিস্ট্রেট সহ মোট ১১ জন ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে সকাল থেকেই দায়িত্বপালন করছেন।
এদিকে সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হলে পৌর শহরের লবজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন, বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী নাদের বখত কে বি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নিজ নিজ ভোট প্রদান করেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed