ঘাটাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি ওই ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।
বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে ওই ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, প্রিজাইডিং অফিসার কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেছেন।
উল্লেখ্য, টাঙ্গাইলের তিনটি উপজেলায় আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed