নবীগঞ্জে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আউশকান্দি থেকে বার হাজার চল্লিশ পিস ইয়াবা ও নগদ চল্লিশ হাজার টাকাসহ মাদক সম্রাট মহিবুর রহমানকে (২২) আটক করেছে র্যাব।
র্যাব সিলেট ক্যাম্পের একটি দল আউসকান্দি ইউনিয়নের হিরাগঞ্জ বাজার জামে মসজিদের পাশের একটি খবন থেকে গতকাল মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।
মাদক সম্রাট মুহিব নবীগঞ্জের পানি উমদা গ্রামের গণি মিয়ার ছেলে। তার পিতা বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছে।
মুহিবুর রহমানকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed