দুর্বৃক্তদের ছুরিকাঘাতে নিহত মাহিদের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহিদ আল সালাম এর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল ৪টায় শাহজালাল মাজারে জানাজা শেষে সন্ধ্যা ৭টায় শাহজালাল (র:) এর দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফনের আগে শাহজালাল মাজারে মাহিদের মরদেহ শেষ বারের মতো দেখতে জড়ো হন তার স্বজন ও সহপাঠীরা।
প্রসঙ্গত, গত রোববার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে একদল দুর্বৃত্ত মাহিদ আল সালামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তারা নিয়ে যায় মাহিদের সঙ্গে থাকা ব্যাগ ও ল্যাপটপ। তাৎক্ষনিক ভাবে আহত মাহিদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান। ঘটনার সময় তিনি সিলেট নগরীর পাঠানটুলার বাসা থেকে ঢাকায় যাওয়ার জন্য কদমতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed