শায়েস্তাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার একটি হার্ডওয়ার দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৪ মার্চ) রাত ১২টার দিকে শহরের দাউদনগর বাজারের মেসার্স রানা হার্ডওয়ার ষ্টোরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, রাতে রানা হার্ডওয়ার দোকানে আগুনের ধোয়া দেখে লোকজন দোকানের মালিককে খবর দেয়। পরে স্থানীয় লোকজন পানি ও বালু দিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে হার্ডওয়ারের বিভিন্ন মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অথবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে বিভিন্ন মালামাল উদ্ধার করে।
দোকানের মালিক আবুল হাসনাত রানা জানান, পাইকারী ও খুচরা হার্ডওয়ার ব্যবসায়ী তিনি। এছাড়াও আকিজ প্লাস্টিক ও আরএফএল ফার্নিচার কোম্পানীর ডিলার তার প্রতিষ্ঠান। তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনায় দোকানের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমিসহ আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed