শাবিতে ছাত্রলীগ নেতা জাহিদ ছুরিকাহত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাঈম ছুরিকাঘাতে আহত হয়েছেন। কথাকাটাকাটির জের ধরে শাবি ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনার পর থেকে হামলাকারী পালিয়ে গেছে।
রবিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সি ব্লকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হামলায় আহত জাহিদকে সিলেট ওসমানী মেডিকেল জকলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।
শাবি প্রক্টর জহির উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান জাহিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁর পেটে আঘাত লেগেছে। অবস্থা বেশ খারাপ। তবে কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
শাবি ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ বিকালে জাহিদকে দেখতে হাসপাতালে যান।
আহত জাহিদ ও হামলাকারী রশিদ দু’জনই শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী বলে জানা গেছে। জাহিদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ও রশিদ সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের রুম ভাগাভাগি নিয়ে রশিদ এবং জাহিদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এর জেরেই ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানান তারা।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed