Main Menu

কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজায় ভক্তবৃন্দের ঢল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয় প্রাঙ্গনে শতভূজা (১০০ হাতবিশিষ্ট) ১২তম বার্ষিক শ্রী শ্রী বাসন্তী পূজা ও মেলায় ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ঢল নেমেছে।
রোববার একই দিনে তিথি অনুযায়ী মহাঅষ্টমী ও মহানবমী থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত ও দর্শকদের আগমন ঘটে। দুপুর থেকে শুরু হয় পদাবলী কীর্ত্তন। সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শতভূজা বাসন্তী পূজায় আগত ভক্তদের রোববার দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং গভীর রাত পর্যন্ত চলে।
উল্লেখ্য, গত এক যুগ ধরে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয় প্রাঙ্গনে শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

Share





Related News

Comments are Closed