কমলগঞ্জে দুই চা বাগানে কর্মবিরতি পালন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: নতুন মজুরি চুক্তি সম্পাদনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স আলীনগর ও এর ফাঁড়ি সুনছড়া চা বাগানে শ্রমিকরা দু’ঘন্টার কর্মবিরতি পালন করেছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অধীনস্থ আলীনগর চা বাগান পঞ্চায়েত এর আয়োজনে শনিবার সকাল ৯ টা হতে ১১টা পর্যন্ত চা বাগানে শ্রমিকরা মজুরি চুক্তির দাবিতে কর্মবিরতি পালন ও সভা করেছে।
জানা যায়, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ মালিক পক্ষের সাথে দু’বছর অন্তর নতুন মজুরি চুক্তি সম্পাদন করতে না পারায় তাদের অধীনস্থ ভ্যালী ও চা বাগান পঞ্চায়েত কমিটির মাধ্যমে আন্দোলনের কৌশল অবলম্বন করেছে।
গত শুক্রবার শমশেরনগর ও ফাঁড়ি বাগানে তিন ঘন্টার কর্মবিরতি পালন শেষে শনিবার আলীনগর চা বাগানে দু’ঘন্টার কর্মবিরতি পালন করা হয়।
আলীনগর চা বাগান পঞ্চায়েত এর আয়োজনে পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে কর্মবিরতি ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক রামভজন কৈরী। এসময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, মনু দলই ভ্যালির সম্পাদক নিমলদাশ পাইনকা প্রমুখ নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন। তারা অবিলম্বে চা শ্রমিকদের নতুন মজুরি চুক্তি সম্পাদনের জন্য মালিক পক্ষের কাছে জোর দাবি জানান।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed