‘নির্বাচন বিতর্কিত হলে দেশ ভয়াবহ পরিণতিতে পড়বে’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী সংসদ নির্বাচন যদি বিতর্কিত হয় তা হলে দেশ ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, বিতর্কিত নির্বাচন যাতে না হয় সেজন্য নির্বাচন কমিশনেক ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে। তিনি দশ ও গণতন্ত্র রক্ষায় সকল অশুভ শক্তিকে মোকাবেলা করার করতে সবাইকে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান।
বদিউল আলম শনিবার সিলেটে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
নগরীর একটি হোটেল আয়োজিত বিভাগীয় পরিকল্পনা সভায় সুজন সম্পাদক বলেন, এক সময় সুজন দুর্বল ছিল। আমরা ভয় পেতাম। এখন আমরা শক্তিশালী। আমাদেরকে দুর্নীতিবাজ ও ক্ষমতা দখলকারীরা ভয় পায়। আর সকলেই সহযোগিতা করে।
সুজন সম্পাদক বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে সকলের পরামর্শ নিতে হবে। তিনি বলেন, নাগরিক সমাজ যদি সোচ্চার হয়, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে গুরত্ব¡পূর্ণ ভূমিকা রাখতে পারবে। বদিউল আলম দেশে সুশাসন নিশ্চিত করতে জঙ্গিবাদ ও মৌলবাদ রুখার আহবান জানান।
সুজন সিলেট কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, মৌলভীবাজার সভাপতি ছাদিক আহমদ, সিলেটের সহ সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ব্রাক্ষন বাড়িয়ার সাধারণ সম্পাদক একেএম শিবলী, সুনামগঞ্জের সাধারণ সম্পাদক আলী হায়দার, সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনা আক্তার, সিলেট সদরের সভাপতি মিছবাউল বারী লিটন, দক্ষিণ সুনামগঞ্জের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদা, সুনামগঞ্জ সদরের নুরুজ আলী, বিশম্ভর পুরের শেখ এটিএম আজরফ, তাহিরপুরের সাইফুল কিবরিয়া, জামালগঞ্জের মিছবাহ উদ্দিন, বিশ্বনাথের মধু মিয়া, ফেঞ্চুগঞ্জের খন্দকার মমতাজ বেগম, আব্দুল হালিম প্রমুখ।
পরিকল্পনা সভায় প্রত্যেক জেলা কমিটির নেতারা ২০১৮ সালের কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন। সভার শুরুতে নেপালে বিমান দূর্ঘনায় নিহত এবং সুজনের প্রয়াত সদস্যদের স্মরণে নিরবতা পালন করা হয়।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed