সিলেটে সুরমা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার যুগীরগাঁও গ্রামের মসজিদের পাশে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা ওই যুবকের বয়স অনুমান ৩০/৩৫ বছর। তার পরনে গাঢ় খয়েরি রংয়ের প্যান্ট, গায়ে চেক শার্ট পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে, লাশটি গত কয়েকদিন ধরে পানিতে ডুবন্ত ছিল। এ কারণে লাশটির মুখে এবং শরীরের আরো কিছু অংশে পচন ধরেছে। পাশাপাশি শরীর ফুলে যাওয়ায় মুখমন্ডলও বিকৃত হয়ে গেছে। এ বিষয়ে জালালাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা {নং০৭(০৩)১৮)} দায়ের করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed