কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনী দেবালয় প্রাঙ্গনে শতভূজা (১০০ হাতবিশিষ্ট) ১২তম বার্ষিক শ্রী শ্রী বাসন্তী পূজা শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে।
এ উপলক্ষে দেবালয় প্রাঙ্গনে এক মেলাও বসেছে। চারদিন ব্যাপী এই অনুষ্ঠান আগামী ২৬ মার্চ সমাপ্ত হবে। মহাষষ্ঠীর দিন শুক্রবারে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানসূচি শুরু হয়।
অনুষ্ঠানসূচির মধ্যে আরো আছে পদাবলী কীর্ত্তন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সার্বজনীন দেবালয়ের সভাপতি মধুসূদন পাল ও সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) জানান, সিলেট বিভাগের মধ্যে এখানেই শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা করা হয়। প্রতি বছরই এখানে দেশ-বিদেশের হাজারো লোকের ঢল নামে।
দেবীপুর সার্বজনীন দেবালয় পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বলেন, ‘পূজা নির্বিঘ্নে করতে স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ইউনিয়নের গ্রাম-পুলিশকে সার্বক্ষণিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।‘
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed