Main Menu

শ্রীমঙ্গলে ‘পাকিস্তান প্রতিরোধ দিবস’ উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাকিস্তান প্রতিরোধ দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মো.জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এ দিবসটির তাৎপর্য নিয়ে আলোকপাত করেন তৎকালীন স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা মো.আসলাম, মুক্তিযোদ্ধা মো.হাবিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল মাহমুদ, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোয়েল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মামুন আহমেদ, কার্যকরী সদস্য কাওছার ইকবাল ও সনেট দেব চৌধুরী প্রমুখ। সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন- ১৯৭১’ সালের ২৩ শে মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নির্দেশে তৎকালীন স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক ও শ্রীমঙ্গল সরকারী কলেজ ছাত্রলীগের ভিপি এম এ মান্নান, জি এস মনতোষ পাল ভানু, তৎকালীন থানা ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম হাসু ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যরা শ্রীমঙ্গল উপজেলায় সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে পাকিস্তানী পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে। এর পর থেকে প্রতিবছরে এ দিনটিতে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ শ্রীমঙ্গল উপজেলায় ‘পাকিস্তান প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে আসছেন।

Share





Related News

Comments are Closed