হবিগঞ্জে চা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে নিহত ১
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে প্রতিপক্ষের হামলায় বাদল কর (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) সকাল ৯টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাদল কর চাকলাপুঞ্জি চা বাগান এলাকার মৃত সুভাষ করের ছেলে।
জানা যায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে চা বাগানের টিলার উপর একই এলাকার দীপক করের সাথে বাদল করের সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের বাঁশের আঘাতে গুরুতর আহত হন বাদল কর। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টায় তার মৃত্যু হয় ।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed