বিশ্বনাথে অটোরিকশাসহ ৪ গরু চোর আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১টি চোরাই গরু ও গরু চুরিতে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাসহ ৪ চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটকৃতরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার কানুয়া গ্রামের আরব আলীর ছেলে শাব্বির আহমদ (২৮), তেতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সুহেব মিয়া (২০), একই গ্রামের আনা মিয়া ছেলে অটোরিক্সা চালক রুমন মিয়া (১৯), ও মোগলবাজার থানার ডংগশ্রী গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে জাবেদ আহমদ (২০)।
জানা গেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের লিলু মিয়ার একটি গরু শুক্রবার সকালে গ্রামের পার্শ্ববর্তি লাইসিয়াম একাডেমীর সম্মুখের একটি জমিতে ঘাস খাওয়ার জন্য রেখে যান। সকাল ১১টায় ওই গরুটি সিএনজি অটোরিকশায় করে আটককৃতরা নিয়ে যেতে চাইলে তা দেখতে পায় কয়েকজন শিশু। এসময় স্থানীয় বন্ধুয়া চৌরাস্তা মোড়ে স্থানীয় জনতা হাতেনাতে গরু ও গাড়িসহ ৪ চোরকে আটক করেন। এরপর জনতা আটকতৃদেরকে উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করলে থানার এসআই নবী হোসেন চোরাইকৃত গরু ও চুরিতে ব্যবহৃত অটোরিকশসহ আটককৃতদের থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed