মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মো. রনি হোসেন (৩০) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনি যশোর সদর উপজেলার অলিউর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান চালিয়ে হবিগঞ্জের উদ্দেশে আসছিলেন রনি। পথে মাধবপুরের শাহজিবাজার এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় তার কাভার্ডভ্যান। এ সময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed