Main Menu

গোলাপগঞ্জে অগ্নিদগ্ধ বাবুল মারা গেছেন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর আহত ফজলু মিয়া ওরফে বাবুল (৩৫) মারা গেছেন। এনিয়ে মৃতের সংখা ৬ -এ দাড়াল।
মঙ্গলবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের খালাতো ভাই লিটন আহমদ তালুকদার।
এর আগে, অগ্নিদগ্ধ অবস্থায় রোববার (১৮ মার্চ) বাবুলকে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বাবুল। অগ্নিকান্ডে বাবুলের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বজ্রপাতের ফলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দের ক্লাববাজার সংলগ্ন লয়লু মিয়ার কলোনিতে গ্যাসের রাইজারে আগুন লেগে যায়। এতে ঘুমন্ত অবস্থায় গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মছকন্দর আলীর অন্তঃসত্ত্বা স্ত্রী শেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়া ওরফে বাবুলের অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনা বেগম (৩০), তাঁর শিশু সন্তান তাহসিন (২), গোলাপগঞ্জের নোয়াই দক্ষিণভাগ এলাকার মৃত ইসরাইল আলীর পুত্র সেবুল মিয়া (১৬) ও একই এলাকার শাহাব উদ্দিনের পুত্র ইয়া উদ্দিন জিহাদ (১৮) নিহত হন।

Share





Related News

Comments are Closed