সিলেটে গর্ভপাত ঘটাতে মহিলার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
বিশেষ সংবাদদাতা: সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় অবৈধ গর্ভপাত করতে গিয়ে ইঞ্জেকশন দিয়ে এক মহিলার মৃত্যু ঘটানোর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা রাতে লামাপাড়ার সুহেল মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দিয়ে মহিলাকে সোমবার বেলা ২টায় মানিকপীর টিলায় দাফন করা হয়েছে। নিহত সরলা বেগম (৩৫) হবিগঞ্জের বানিয়াচংয়ের জয়নাল আবেদীনের স্ত্রী ও ১ ছেলে সন্তানের জননী।
অভিযোগে প্রকাশ, গত ২ বৎসরের অধিক সময় ধরে স্বামী জয়নাল আবেদীনের সাথে সরলা বেগমের শারিরীক কোন সম্পর্ক নেই। তাই জয়নাল গ্রামের বাড়িতে থাকেন এবং সরলা সন্তান নিয়ে নগরীর শিবগঞ্জ লামাপাড়ার সুহেল মিয়ার কলোনীতে বসবাস করছিল। এক পর্যায়ে সরলা অবৈধভাবে অন্ত:সত্ত¡া হয়ে পড়লে শরণাপন্ন হয় স্থানীয় মহিলা ডাক্তার সৈয়দা হোসনে আরা শিলার। লামাপাড়ায় হাতুড়ে ডাক্তার শিলার একটি ফার্মেসীও রয়েছে। সরলার গর্ভপাত ঘটাতে শিলা রোববার সন্ধ্যায় তার শরীরে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। এ সময় সরলা বেগম মারা যায়। ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালীরা পুলিশকে না জানিয়েই তড়িগড়ি করে সরলার লাশ নগরীর মানিকপীর টিলায় দাফন করে ফেলেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সরলার স্বামী জয়নাল আবেদীন জানান, দু’বৎসর ধরে স্ত্রী সরলার সাথে তার শারিরীক কোন সম্পর্ক ছিলনা। এ অবস্থায় তিনি গ্রামের বাড়ি বানিয়াচংয়ে থাকতেন এবং সরলা সুহেল মিয়ার কলোনীতে থাকত। রোববার দিবাগত রাত ১০টার দিকে সরলার মৃত্যুর খবর শুনে তিনি লামাপাড়ায় আসেন। সেখানে এসে জানতে পারেন পাড়ার মহিলা ডাক্তার শিলাকে এনে স্যালাইন পুশ করার পর তার মৃত্যু ঘটে। তার কি অসুখ ছিল সেটা তিনি জানতে পারেননি। পাড়ার লোকজনের মতামত নিয়ে সোমবার বাদ যোহর তাকে মানিকপীর টিলায় দাফন করা হয় বলে জানান তিনি।
সিসিক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন তার এলাকাধীন সুহেল মিয়ার কলোনীতে জয়নালের স্ত্রীর মৃত্যু ও দাফনের সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে তার মৃত্যু ঘটেছে সে ব্যাপারে তিনি অবগত নন।
এসএমপির শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মো. আখতার হোসেন এ ব্যাপারে অবগত নন বলে জানিয়েছেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে সোমবার সন্ধ্যে সোয়া ৬টায় ডাক্তার সৈয়দা হোসনেআরা শিলার সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed