Main Menu

স্বর্ণের দাম কমলো ভরিতে ১২৮৩ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: দেড় মাসের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে এক হাজার দুইশ’ ৮৩ থেকে নয়শ’ ৯১ টাকা।

সোমবার (১৯ মার্চ) থেকে ভরিপ্রতি এক হাজার দুইশ’ ৮৩ টাকা কমছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। এক হাজার দুইশ’ ২৪টাকা ২১ ক্যারেট, এক হাজার ৩০টাকা ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে কমেছে নয়শ’ ৯১টাকা প্রতি ভরিতে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত নতুন মূল্যতালিকায় দেখা দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫০ হাজার নয়শ’ ৭২ টাকায়। রোববার (১৮ মার্চ) পর্যন্ত দাম রয়েছে ৫২ হাজার দুইশ’ ৫৫ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৯৮ টাকা। যার বর্তমান দাম রয়েছে ৪৯ হাজার ৯২২ টাকা। অর্থাৎ, ভরিতে কমেছে এক হাজার দুইশ’ ২৪ টাকা।

রোববার (১৮ মার্চ) বাজুস’র সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জান‍ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

দেড়মাস পর আবারও কমানো হলো অলংকার তৈরির এই ধাতুর দাম। পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৩০ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৪৩ টাকা। রোববার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪৪ হাজার ছয়শ’ ৭৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৪১০ টাকার পরিবর্তে বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়। অর্থাৎ ভরিতে কমেছে ৯৯১ টাকা।

এদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

Share





Related News

Comments are Closed