‘উড়োজাহাজ ও পাইলটের কোনো ক্রুটি ছিল না’
বৈশাখী নিউজ ডেস্ক: নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, পাইলটের কোনো ভুল ছিল না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের পক্ষ থেকে করা তদন্ত দলের প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন মোহাম্মদ রহমত উল্লাহ।
রবিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নেপাল রওনা হওয়ার আগে রহমত উল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।
নেপালের বিমান দুর্ঘটনা তদন্তে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির প্রধান রহমত উল্লাহ আরো বলেন, ‘দুর্ঘটনা কবলিত উড়োজাহাজ ও পাইলটের কোনো ক্রুটি ছিল না। আমরা কাউকে কোনো ধরনের দোষারোপ করতে চাই না। উড়োজাহাজ কখনো পুরনো হয় না। কাজেই এই উড়োজাহাজে কোনো ধরনের ক্রুটি ছিল না। উড়োজাহাজটি নেপালে যাওয়ার আগে আমরা কোনো ক্রুটি পাইনি। আর কোনো ক্রুটি নিয়ে একজন পাইলট উড়োজাহাজ নিয়ে যান না।’
নেপালে গিয়ে সেখানকার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে তিনি দেখা করবেন। একই সঙ্গে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তার অনুসন্ধানও করবেন। এ ছাড়া দুর্ঘটনার আগে বিমানের পাইলটের সঙ্গে কথোপকথন, ব্ল্যাক বক্স ও ককপিটও পরীক্ষা করে দেখা হবে।
উল্লেখ্য, ১২ মার্চ সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হয়। নিহতদের মধ্যে চার ক্রুসহ ২৬ জনই বাংলাদেশি। তাদের মধ্যে ১৪ জনের লাশ শনিবার শনাক্ত করা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed