খালেদার জামিন নিয়ে আদেশ সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে সোমবার (১৯ মার্চ) আদেশ দেয়া হবে।
রবিবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষে খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
অ্যাটর্নি বলেন, খালেদা জিয়াকে জামিন দেয়া হলে মূল আপিলের আর কখনো শুনানি হবে না। হাইকোর্ট চারমাসের মধ্যে পেপারবুক করার নির্দেশ দিয়েছেন। আপিল বিভাগ সেটি কমিয়ে দুই মাস করে দিতে পারে। পেপারবুক প্রস্তুত হলেই মূল আপিলের শুনানি করতে হবে। দুদক ও রাষ্ট্রপক্ষের বক্তব্যের পর খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ শুনানি শুরু করেন।
গত সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয়। পরে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রবিবার পর্যন্ত স্থগিত করে দেয় আপিল বিভাগ। একইসঙ্গে ওইদিন লিভ টু আপিলের ওপর শুনানির জন্য দিন ধার্য করে দেয় আদালত।
লিভ টু আপিলে দুদক ও রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল চেয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের ওপর দেয়া স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫। গত ৮ ফেব্রুয়ারি দেয়া ওই রায়ের পর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed