Main Menu

সিলেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় এক বর্ণাঢ্য র‌্যালি। কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদমিনারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে র‌্যালিটি সমাপ্ত হয়।

এছাড়াও সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু দিবস পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন, আবৃত্তি ও আলোচনা সভা।

Share





Related News

Comments are Closed