ছাতকে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে সড়ক দুর্ঘটনায় ১জন মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত রোমনা বেগম ছাতক ইউনিয়নের বাউশা গ্রামের বাসিন্দা। এছাড়া আহত হন একই গ্রামের আব্দুস সালাম (৩০) ও ছালেহ আহমদ (৩২)। আহত অপর দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে আসা মালবাহী পিকআপ এবং গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজি কালারুকা ইউপির নৌকাকান্দি এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ৫ জন আহত হন। আহতদের ছাতক হাসপাতালে নেয়ার পর ১জনের মৃত্যু হয়।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় হতাহতদের উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed