‘বাংলাদেশে সম্প্রীতির বন্ধন যুগ যুগ অটুট থাকুক’
বৈশাখী নিউজ ২ ডটকম: বাংলাদেশ এত সুন্দর। বাংলাদেশের সম্প্রীতির বন্ধন খুবই শক্তিশালী। খুবই ভাল লাগল সুন্দর এই সম্প্রীতি দেখে। যুগ যুগ অটুট থাকুক এই বন্ধন। এগিয়ে যাক বাংলাদেশ।
শুক্রবার বিশ্বের অর্ধশতাধিক রাষ্টের দেড় শতাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে সিলেটে অনুষ্ঠিত হয় গৌরমন্ডল পরিক্রমা (বাংলাদেশ সাফারি)। সিলেটের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ নিয়ে এ কথাগুলো বলেন।
আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, জামার্নী, স্পেন, দক্ষিন আফ্র্রিকা, চীন, জাপান, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ভক্তরা সিলেট নগরীর কাজলশাহ এলাকায় ইসকন মন্দিরে আসেন। তারা সেখানে সিলেট ইসকন মন্দিরের কার্যক্রম দেখেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় তাদের কাছে বাংলাদেশ বিশেষ করে সিলেট একটি সুন্দর এলাকা চিহ্নিত করে এদেশের সুন্দর সম্প্রতি বিশ্বের জন্য মডেল বলে আখ্যায়িত করেন।
ইসকন বাংলাদেশের সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ভারতের ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ, সাউথ আফ্যিকার ভক্তি বিঘœ বিনাশক নরসিংহ স্বামী মহারাজ, আমেরিকার কৃষ্ণ কিমোর দাস ব্রম্মচারী, রাশিয়ার মাধূর্য কাদম্বিনী দেবী দাসী, স্পেনের আদি গোপী দেবী দাসী, চীনের লীলা গোপী দেবী দাসী, হংকংয়ের চিত্রা বিলাসিনী দেবী দাসী, আর্জেন্টিনার মরিচী দাস প্রমূখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed