Main Menu

বৃহস্পতিবার প্রদর্শিত হবে ‘সিলেটের পাঁচালী’

আহমেদ বকুলঃ আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রদর্শিত হবে বৃহত্তর সিলেটের ইতিহাস-ঐতিহ্যের আলোকে নির্মিত গীতি প্রামাণ্য চলচ্চিত্র ‘সিলেটের পাঁচালী’।
আহমেদ বকুলের রচনা, গবেষণা ও পরিকল্পনায় নির্মিত এই প্রামাণ্য চলচ্চিত্রের উপদেষ্টা ও প্রজোযকের দায়ীত্বে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সংবাদপত্র সেবি এলাইছ মিয়া মতিন, পরিচালনা ও সম্পাদনা করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নজরুল কবীর।
গানে গানে সিলেটের পাঁচালীতে তুলে ধরা হয়েছে অন্য এক সিলেটকে। যা দেখে গুণীজনের পাশাপাশি সাধারণ মানুষও আলোড়িত হবে।

২০০৭ সালে পাঁচালীর কাজ শুরু হলেও তা শেষ করতে কয়েক বছর পেরিয়ে যায় নানা কারণে। সিলেটের পাঁচালীতে বর্তমানকে যেমনভাবে তােলে ধরা হয়েছে ঠিক তেমনি অতীতকেও রােমন্থণ করা হয়েছে সচেতনভাবে। যা দর্শককে নিয়ে যাবে এক অন্যলোকে ভাবালুতায়।
নস্টালজিয়া পেয়ে বসবে।
সিলেটের স্বনামধন্য শিল্পী কলা কুশলিদের সম্মিলিত প্রয়াশে সিলেটের পাঁচালী তার আবেদন নতুন ও পুরানো সকল শ্রেনীর মানুষের কাছে রাখতে পারবে বলে নির্মাতারা মনে করছেন।
ইতিহাস-ঐতিহ্যের আলোকে নির্মিত চলচ্চিত্রের কথা লিখেছেন আহমেদ বকুল।
ক্যামেরায় রয়েছেন মহিউদ্দিন, নজরুল কবীর, আকাশ, রুবেল।
স্টিলক্যামেরায় মোনায়েম আহমদ, বাপ্পী ত্রিবেদী, ফখরুল ইসলাম।
সিলেটের পাঁচালীর মিউজিক ডােক্টর সােহেল নিজামী,সহকারী মিউজিক ডিরেক্টর শিপল চৌধুরী।

বিশেষ চরিত্রে অভিনয় করেছেন হ্যারল্ড রশিদ চৌধুরী।

কণ্ঠ দিয়েছেন, বিদিত লাল দাশ, সুবীর নন্দী, শুভ্র দেব, সেলিম চৌধুরী, শিপল চৌধুরী, এটিএন তারকা ওয়াহিদ, হিমাংশু বিশ্বাস, জামাল উদ্দিন হাসান বান্না, সুবল দাশ, লাভলী দেব, তন্বী দেব, অনিমা, অপি।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভ্র দেব, সেলিম চৌধুরীসহ পাঁচালীর সকল কলা-কুশলী, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। থাকবেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন।

Share





Related News

Comments are Closed