সিলেটে গৃহকর্মী গণধর্ষণ মামলার আসামি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতকে চাঞ্চল্যকর গৃহকর্মী গণধর্ষণ মামলার প্রধান আসামি ফয়জুল হক (৩৪) কে সিলেট নগরী থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল এএসপি সুজন চন্দ্র সরকারের সমন্বয়ে নগরীর উপশহর এলাকা থেকে তাকে আটক করে। সে ছাতক উপজেলার কলাগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
ফয়জুল নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার (নং-১৩৯/১৭ ইং) ওয়ারেন্টভূক্ত প্রধান আসামী।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- ঘটনার পর থেকে ফয়জুল হক গ্রেফতার এড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে বালুভর্তি একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতলRead More
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More



Comments are Closed