সিলেটে আসামি পলায়নের ঘটনায় ২ এএসআই প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙ্গে পালিয়েছে ডাকাতিসহ ৫ মামলার এক আসামি। এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পলাতক আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় আদালত পুলিশের এএসআই বেলাল উদ্দিন ও শফিক আহমদকে প্রত্যাহার করা হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কারাগার থেকে সিলেট মহানগর আদালতে নেওয়ার পথে আল-আমিন নামের ডাকাতি মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে যান। আসামি আলামিন (২০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাগেরগাছা গ্রামের শফিউল আলম সুমনের ছেলে।
এ ঘটনায় দ্বায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই শফিক মিয়া ও বেলাল উদ্দিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে জানিয়ে অমূল্য কুমার জানান, আসামি আল-আমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আদালত পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পাশপাশি এ ঘটনায় মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রণব কুমার রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহপরাণ থানার একটি ডাকাতি মামলায় আদালতে হাজির করতে মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জননিরাপত্তা ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি আল আমিন ও বাবুলকে। সেখানে হাজিরা শেষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় আল আমিন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed