জীবিত ২২ জনের মধ্যে ৯ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
বৈশাখী নিউজ ডেস্ক: নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলার উড়োজাহাজটির ২২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্য নয়জন বাংলাদেশি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জীবিতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস বাংলা এয়ারলাইনসের ওই উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ৩৩ জন নেপালি এবং একজন চীন ও একজন মালদ্বীপের নাগরিক।
তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় ১৪ জন বাংলাদেশি আহত অবস্থায় আছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। পরিচয় নিশ্চিত হলে তাঁদের তালিকা তৈরি করা হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed