নবীগঞ্জে বৈদ্যুতিক খুটির চাপায় শ্রমিক নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুটিঁ নিয়ে যাওয়ার পথে খুটির চাপায় এরশাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত এরশাদ গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার সিলমানের পাড়া গ্রামের আজহার মিয়ার পুত্র।
জানা যায়, এরশাদ মিয়া দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির খুটি সরবরাহ ও বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের অধিনে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় খুটিঁ বসানোর জন্য ঠেলা দিয়ে বৈদ্যুতিক খুটি নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে ঠেলা গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে শ্রমিক এরশাদ মিয়ার ওপর পড়ে যায়। এসময় তার সঙ্গীয় ও স্থানীয় লোকজনের সহযোগিতায় এরশাদকে খুটিঁর নীচ থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed