মিরপুরে আগুনে পুড়ল ৮ হাজার ঘর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইয়াসিন আলী মোল্লা বস্তিতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৮ হাজার ঘর। এ অবস্থায় সেখানকার সাধারণ মানুষ সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। আগুনে ৫০ থেকে ৫৫ শতাংশ ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ভয়াবহ এই আগুনে সহায়সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই বস্তির বাসিন্দারা। পুড়ে ছাই হয়েছে প্রতিটি ঘরের চাল -চুলা সব। গায়ে পড়া কাপড়টি ছাড়া কারও কিছু নেই। দিনের আলো ফোটার সাথে সাথে বাড়ছে সব হারানো নিম্ন আয়ের মানুষদের আর্তনাদ-আহাজারি।
এর আগে সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর রাত কেটে সূর্যের আলো ফোটে, কিন্তু আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আসেনি। ততক্ষণে ছাই ভস্মে বস্তিবাসীর সম্বল। এ এক হৃদয়বিদারক দৃশ্য।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তির সরু গলি ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এ ধরণের আগুন নিয়ন্ত্রণে সবসেবা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা জানান, বস্তিটিতে বসবাস করে প্রায় ২৫ হাজার মানুষ। ঘর রয়েছে সাত থেকে আট হাজার।
মিরপুরে এই বস্তিতে আট হাজারের মত টিনের ঘরে প্রায় ২৫ হাজার লোকের বসবাস। আগুনে প্রাণহানি না হলেও আহত হয়েছেন এক নারী। তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। প্রায় ৭০ বিঘা জমির ওপর ওই বস্তিতে ঢোকার রাস্তাগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে এবং কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed