Main Menu

ফেঞ্চুগঞ্জ ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থন দিয়েছে খেলাফত মজলিস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের সমর্থন দিয়েছে ২০ দলীয় জোটের শরীক খেলাফত মজলিস। সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার রাতে ফেঞ্চুগঞ্জের কুতুবপুর বড় বাড়িতে বিএনপি ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে সংগঠনের জেলা শাখার সহ-সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন ছাড়াও দলের জেলা শাখার নেতা মাওলান আশিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল খালিক, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারী মাস্টার হোসেন আহমদ, সহ-সভাপতি শহিদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, শ্রমিক মজলিস জেলা শাখার নেতা মতিউল ইসলাম মতিন ও শাহেদ আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২৯ মার্চ ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed