মোগলাবাজারে বাস-সিএনজি সংঘর্ষে আহত ১০
দক্ষিণ সুরমা প্রতিনিধি: সিলেট-মোগলাবাজার সড়কের নৈখাইয়ে রোববার সকালে মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালকসহ ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে কুলাউড়া উপজেলার ভাটেরা অভিমুখী যাত্রীবাহী মিনিবাস (নম্বর সিলেট-ব-৪৮৫৯) ও মোগলাবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী সিএনজি অটোরিক্সা (নম্বর-সিলেট-থ-১২-৯৩১৯)-এর মধ্যে সকাল সাড়ে ৯টায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। মিনিবাসটি যাত্রীবাহী সিএনজিকে রাস্তার পাশে একটি গাছের সাথে চাপা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালক সহ ৬ জন গুরুতর আহত হন। মিনিবাসের চারজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- মোগলাবাজার রাঘবপুর গ্রামের মৃত মাওলানা সদর উদ্দিনের পুত্র রায়হান আহমদ হাব্বাব, নেগাল গ্রামের রসময় চন্দ্রের পুত্র রাজিব চন্দ্র, জাহানপুর গ্রামের সেবুল আহমদ ও নাজিম আহমদ, চালক আব্দুর রব। বাসের আহত ৪ জন যাত্রীর পরিচয় পওয়া যায়নি। আহত রায়হান আহমদের অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মোগলাবাজার থানার ওসি আনোয়ারুল হোসাইন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed