সিলেটে খেলাফত নেতার জমিয়তে যোগদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্র মজলিস বিয়ানীবাজার পশ্চিম শাখার সাবেক সভাপতি, চট্টগ্রামের পটিয়া শহর শাখার সাবেক সভাপতি, খেলাফত মজলিস (ইসহাক) সিলেট কোতোয়ালী থানা শাখার সাবেক বায়তুল মাল সম্পাদক, কানাইঘাট উপজেলা শাখার বর্তমান সহ সভাপতি হাফিজ মাওলানা মুফতি গিয়াস উদ্দীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ১১ মার্চ রোববার বাদ মাগরিব নগরীর ধোপাদিঘিরপূর্ব পারস্থ সিলেট জেলা জমিয়তের অফিসে আনুষ্ঠানিক ভাবে জমিয়তে যোগদান করেছেন।
সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রাহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দীনের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ আতাউর রাহমান কোম্পানীগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম ক্বাসিমী, সহ প্রচার সম্পাদক সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, মহানগর যুব জমিয়তের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, জেলা সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর সহ সম্পাদক আব্দুর রব, আলী, মাসউদ আজহার, হুসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক লুকমান হাকিম প্রমুখ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed