হজ্জে গমনেচ্ছুকদের নিবন্ধনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: এ বছর হজ্জে গমনেচ্ছুকদের জন্য নিবন্ধনের সময় বৃদ্ধি করে ১৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান ইএনবিকে এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, হজ্জ যাত্রীদের সুবিধার কারণে সবাই যাতে নিবন্ধন করতে পারে তাই সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি সবাই নিবন্ধন করতে পারবেন।
এর আগে হজ্জে গমনেচ্ছুকদের জন্য নিবন্ধনের সময় ছিল ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত।
প্রসঙ্গত, চলতি বছর হজ্জ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১’শ ৯৮জন এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন। হজযাত্রীদের ৫০ ভাগ বাংলাদেশ বিমান ও বাকি ৫০ ভাগ সৌদি এরাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে।
চলতি ২০১৮ সালের হজ প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ হজ প্যাকেজ বা খরচ ধরা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৩২৯ টাকা। আর সর্বনিম্ন প্যাকেজ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এবার বিমান ভাড়া বেড়ে হয়েছে এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। আগে এই ভাড়া ছিল এক লাখ ২৪ হাজার টাকা।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed