মাথা গোঁজার ঠাঁই পেল ১২১টি ভিক্ষুক পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারিভাবে হতদরিদ্র গৃহহীনদের বিনামূল্যে আধাপাকা টিনের ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। বিনামূল্যে ঘর পেয়ে দারুণ খুশি হতদরিদ্র মানুষেরা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সবার জন্য বাসস্থান’ প্রকল্পের আওতায় ১২১জন ভিক্ষুক হতদরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক জানালেন, জেলার সবকটি উপজেলার গৃহহীনদের বাসস্থান নিশ্চিতে কার্যক্রম চলমান রয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌধার মধ্যপাড়া গ্রামের হতদরিদ্র তাহিরন বেগম। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জরাজীর্ণ চালহীন ছনের ঘরে সন্তানদের নিয়ে কোনোরকমে দিন পার করছিলেন বিধবা এই বৃদ্ধা। কিন্তু হঠাৎ করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সবার জন্য বাসস্থান’ প্রকল্প আশীর্বাদ হয়ে আসে তার জীবনে। এই প্রকল্পের আওতায় তাকে স্বাস্থ্যসম্মত লেট্রিনসহ একটি আধাপাকা টিনের ঘর নির্মাণ করে দেয়া হয়। জীবন সায়াহ্নে এসে একটু নিশ্চিন্তে মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি তিনি। তার মতো খুশিতে আত্মহারা উপজেলার ঘর পাওয়া হতদরিদ্র অন্য মানুষেরাও।
তিনি বলেন, ‘আগে ঘুমাতে পারতাম না। দিন হলে সূর্যের আলো চোখে এসে পড়ত আর রাতের বেলা বৃষ্টির ভয়। সরকার একটি ঘর দেয়ায় এখন নিশ্চিন্তে ঘুমাতে পারছি।’
অন্যরা বলেন, আগে খুব কষ্ট করতাম। এখন অনেক ভালো আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সবার জন্য বাসস্থান’ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১২১ জন ভিক্ষুক হতদরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. খলিলুর রহমান জানান, ‘জেলার সবকটি উপজেলার গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করতে কার্যক্রম চলমান রয়েছে। যাদের জমি আছে কিংবা বসবাসের একেবারেই অনুপযোগী ঘর আছে তাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৭ হাজার ৮৪৬টি গৃহহীন পরিবার রয়েছে। এরমধ্যে ১ হাজার ২৮৭টি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। সূত্র: সময়টিভি
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed