Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি শফিউল বারী বাবু সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে শনিবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। মিছিলটি নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল। উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আহমেদ আহসান মাহবুব, মল্লিক আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, আলী আকবর খান, এ.জে. সুহেল, ইফতি আহমেদ সুমিম, জাবেদ আহমদ জীবন, স্বপন আহমদ, আব্দুল্লাহ, শিহাব কামালী, শাহেদ আহমদ, সালেক আহমদ, জাহেদ আহমদ, তারাব আলী লিটন, সুমন জালালী, জাহাঙ্গীর হোসেন, রিপন আহমদ, আজিজ খান সজীব, আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমদ, বাইন উদ্দিন, সৈয়দ মিজান, কমল আহমদ, মুর্শেদ গাজী, মনির হোসেন, হৃদয় আহমদ হাবীব, সাজ্জাদ হোসেন আরমান, খালেদ আহমদ, সাদ্দাম হোসেন লিটু, তাজুল ইসলাম বারেক, জহুর ইসলাম হৃদয়, কাওছার আহমদ পাপ্পু, আশিকুর রহমান আশিক, শাকিল মিয়া, ইমাম আহমদ, সামছুল ইসলাম, রিপন আহমদ, উজ্জ্বল আহমদ, শেখ শরিফ আহমদ, মুস্তাক আহমদ, সেলিম আহমদ, মুজাম্মিল হক, রুবেল আহমদ, সুমন আহমদ, ওয়াহিদ আহমদ, আনছার আহমদ, তারেক মনোয়ার আল আমিন, কদম আলী, রুবেল আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বর্তমান স্বৈরাচারী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ন হয়ে একটি সাজানো মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় সরকার ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে। এ কারণে গণতান্ত্রিক আন্দোলনকে বানচাল করতে স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি শফিউল বারী বাবুকে শান্তিপূর্ণ কর্মসূচী থেকে রক্ষীবাহিনীর স্টাইলে গ্রেফতার করে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শফিউল বারী বাবু সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

Share





Related News

Comments are Closed