Main Menu

বিশ্বনাথে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করছেন এলাকাবাসী। ৯ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টায় রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এলাকাবাসী প্রায় ঘন্টাখানিক চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
জানা যায়, রামচন্দপুর এলাকায় অবস্থিত একটি মুদি দোকান ও একটি লাইব্রেরীতে শুক্রবার রাত সাড়ে ৮টায় হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অল্পের জন্য রক্ষা পায় দোকানগুলোর পাশে থাকা কয়েকটি পরিবার।
বিষয়টি নিশ্চিত করে থানার এসআই সবুজ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে। এরআগেই দুটি ব্যবসা-প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। লাইব্রেরী থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed