জাফলংয়ে পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক বাবুল খা (২৬) নেত্রকোনার মৌগাতি ইউনিয়নের আশু খাঁর ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাফলং এলাকায় নিপেন্দ্র দাসের মালিকানাধীন গর্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গর্তের মালিক নিপেন্দ্রকে আটক করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন, জাফলং পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়ে বাবুল খাঁ নামের এক শ্রমিক নিহত ও অপর আরেক শ্রমিক আহত হয়েছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গর্তের মালিক নিপেন্দ্র দাশকে আটক করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed