Main Menu

বিশ্বনাথে ছাত্রশিবির নেতা গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একাধিক মামলার পলাতক আসামি সিলেট সরকারি কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান সিলেট মহানগর ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন হোসাইনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথ উপজেলার মির্জারগাঁও গ্রামের আকমল হোসাইনের ছেলে। ৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানা পুলিশ জানায়, এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীতে অভিযান চালিয়ে শিবির নেতা মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শিবির নেতার বিরুদ্ধে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা রয়েছে। যার নং ৮ (তাং-১১.১২.১৩ইং)। রাজধানী ঢাকা উত্তর পশ্চিম থানায় মামলা নং ৩১ (১১) ১৪ইং ও সিলেট দক্ষিণ সুরমা থানায় মামলা নং ৩ (তাং-১৪.১২.১২ইং)। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
একাধিক মামলার পলাতক আসামি শিবির নেতাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed