গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার মুহতামিম নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার এক মুহতামিম নিহত হয়েছেন। নিহত নূর উদ্দিন (৫০) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জৈন্তাপুর বাজার মসজিদের সাবেক ইমাম ও গোয়াবাড়ি মাদ্রাসার বর্তমান মুহতামিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নূর উদ্দিন মোটর সাইকেলে করে উপজেলার হাকুর বাজার যাচ্ছিলেন। হাকুর বাজার-ফতেহপুর সড়কের বড়পুল নামক স্থানে পৌঁছলে সিএনজিচালিত অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাওলানা নুর উদ্দিন গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed