ছাতকে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আহত ৫
ছাতক প্রতিনিধি: ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু বকর (১৫) নামের এক কিশোরের মৃত্যু ঘটেছে। সে কালারুকা ইউনয়নের হাসনাবাদ গ্রামের আলাল মিয়ার পুত্র। এসময় চালকসহ আরো ৫জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় ছাতক থেকে একটি সিএনজি অটো-রিকশা (নং সুনামগঞ্জ থ ১১-১৭৯২) যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ যাবার পথে পেপারমিল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (নং সিলেট ট ১১- ০৬৭৭) এর পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রি আবু বকর নিহত হয়।
এসময় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সফিক মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৪২), একই এলাকার রফিক মিয়ার স্ত্রী আলেয়া (৪৫), রুহুল আমিনের স্ত্রী মিনুআরা (৪২), আইনুল্লাহর মেয়ে আসমা (১৮) ও ছাতকের হাসনাবাদ গ্রামের একরাম উল্লাহর পুত্র আব্দুর রহমান (১৬) আহত হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে ছাতক হাসপাতালে প্রেরণ করেন। পরে গুরুতর আহত নূরুন্নাহার, আলেয়া ও মিনুআরাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছাতক থানা পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed