জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল ১০ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রখ্যাত লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টায় হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাশ কুমার এ আদেশ দেন।
বৃহস্পতিবার (০৮ মার্চ) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থণা করে পুলিশ। শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বেলা ১টায় ফয়জুলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুর রহমান ওরফে ফয়জুল (২৫) নামের এক যুবক। ঘটনার পরপরই তাকে ধরে পিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যাবের তত্ত্বাবধানে প্রথমে রাগীব রাবেয়া মেডিকেল ও পরে সিলেটের জালালাবাদ সিএমএইচে চিকিৎসা দেওয়ার পর ফয়জুরকে পুলিশে সোপর্দ করে র্যাব। পরে পুলিশ তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ফয়জুলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ৪ মার্চ সিলেটের জালালাবাদ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ মামলায় ফয়জুলকে প্রধান আসামী করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়জুরকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন বলে জানান ওসি শফিকুল ইসলাম।
এদিকে এই হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed