Main Menu

হবিগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের অপমৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়। বিলাল মিয়া উপজেলার বহরা ইউনিয়নের গঙ্গাডুবা গ্রামের বাসিন্দা।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বিলাল মিয়া তার বাড়ির উত্তর পাশে বাঁশ বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বুধবার সকালে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, হবিগঞ্জের বানিয়াচংয়ে শ্যালো মেশিন চালিত ট্রলির ধাক্কায় তানিষা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিষা উপজেলার কদুপুর গ্রামের মকছুদ মিয়ার মেয়ে।

এ ঘটনায় সোহাগ আহমেদ (২০) নামে ওই ট্রলির চালককে আটক করেছে পুলিশ। সোহাগ বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের হারুন মিয়ার ছেলে।

নিহত ও আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রাতে তানিষা রাস্তা দিয়ে যাচ্ছিলো। এ সময় দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিষাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed