রাবিতে ব্যবসা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু ৮ মার্চ
উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ইনটেগ্রেটিং বিজনেস থ্রো ইনোভেশন, ডাইভারসিটি এন্ড সাসটেইনাবিলিটি ইন দি এশিয়ান রিজিয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ বৃহস্পতিবার।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের শিক্ষক লাউঞ্জে বিজনেস অনুষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কনফারেন্স সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শাহ্ আজম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক এম.আব্দুস সোবহান। এছাড়াও বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক শিবলী সাদিকের সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক মজিব উদ্দিন আহমেদ।
এসময় তিনি আরো বলেন, দুই দিনব্যাপী এই সম্মেলনে চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সোমালিয়া ও ইন্দোনেশিয়াসহ মোট আটটি দেশের দেড় শতাধিক গবেষক উপস্থিত থাকবেন।
সম্মেলনে দেশি-বিদেশি গবেষকদের মোট ১২২টি গবেষণা প্রবন্ধের মধ্যে রিভিউয়ের পর ৬৫টি প্রবন্ধ ওরাল প্রেজেন্টেশন ও ২০টি প্রবন্ধ পোস্টার প্রেজেন্টেশনের জন্য চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও মোট ২০টি টেকনিক্যাল সেশনে ৫৬টি গবেষণা নিবন্ধ ও একটি পোস্টার পেপার সেশনে ১১টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে। এগলোর মধ্যে থেকে সেরা গবেষণা প্রবন্ধের জন্য ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed